Korean-Thai Fusion (Gochujang-Sriracha) Chicken Recipe
29 July 2026 · 2 servings

এটাই আমাদের বাসার ফেভারিট চিকেন রেসিপি, বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই এডিক্টিভ। কোরিয়ান ফ্লেভার যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা রীতিমতো হেভেনলি লাগবে।
এই কোরিয়ান ফ্লেভারটা আনার মূল হাতিয়ার হচ্ছে গোচুজাং পেস্ট। এটাই কোরিয়ান রান্নার সবচেয়ে বিখ্যাত ইনগ্রেডিয়েন্ট, আর এর ফ্লেভার প্রোফাইল আসলে অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। একদম ইউনিক আর আলাদা একটা স্বাদ এটা যোগ করে, যেটার জন্যই পুরো রেসিপিটা এত স্পেশাল।
Shopping List
Ingredients
0/9
Section
For Marination (ম্যারিনেশনের জন্য)
Chicken Wings (মুরগির উইংস)
500 g
Gochujang Paste (গোচুজাং পেস্ট)
1.5 tsp
Sriracha Sauce (সিরাচা সস)
1 tbsp
Black Pepper (গোল মরিচ)
1 tsp
Chili Powder (মরিচের গুঁড়া)
1 tbsp
Soy Sauce (সয়া সস)
1 tbsp
Chicken Powder (চিকেন পাউডার)
1 tbsp
Cooking Oil (রান্নার তেল)
1 tbsp
Salt (লবণ)
পরিমাণমতো
Method
- 1
একটা বোলে গোচুজাং পেস্ট, সিরাচা সস, ক্রাশ করা গোল মরিচ, মরিচের গুঁড়া, সয়া সস, চিকেন পাউডার আর তেল একসাথে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর অবশ্যই টেস্ট করে দেখুন লবণ ঠিক আছে কিনা। কম মনে হলে অল্প একটু চিকেন পাউডার অথবা লবণ এড করে নিন।
- 2
ঘন, ডার্ক কালারের এই সসটা এখন উইংসের সাথে ভালোভাবে মিক্স করে মেরিনেট করে রাখুন।
সময় থাকলে ওভারনাইট মেরিনেট করে রাখুন, তাহলে ফ্লেভারগুলো একদম মাংসের ভিতরে ঢুকে যাবে। গোচুজাং আর সিরাচার এই কম্বিনেশনটা একটা বোমের মতো কাজ করে, আর যত বেশিক্ষণ মেরিনেট হবে তত বেশি মজা লাগবে।
- 3
উইংস প্রথমে ৮ থেকে ১০ মিনিট এয়ার ফ্রাই করুন। এরপর বের করে দুই সাইডেই বাকি মেরিনেডের সসটা ব্রাশ করে দিন, আর হালকা একটু অয়েল স্প্রে করে নিন। এভাবে টোটাল ১৮ থেকে ২০ মিনিট এয়ার ফ্রাই করুন, মাঝে একবার উল্টে দিন।
এয়ার ফ্রায়ার না থাকলে প্যান ফ্রাই, বারবিকিউ অথবা ওভেনেও কুক করতে পারেন, যেভাবেই করেন এই মেরিনেড ভালো লাগবে। রংটা গোল্ডেন হতে শুরু করলে বুঝবেন বাইরের চিনি আর প্রোটিন তাপে রিঅ্যাক্ট করে সেই ভাজা ভাজা গন্ধটা তৈরি করছে।
Related posts
See all recipes→







