RecipesContact
Petuk Couple

Petuk Couple

Story of Two Foodies Who Love Travelling!

Explore

  • Recipes
  • Contact

Categories

  • Meat
  • Beef
  • Chinese
  • Seafood
  • Appetizer

© 2026 Petuk Couple · Rasif & Ridima

Terms & ConditionsPrivacy Policy
Recipes→Indonesian

Indonesian · Fried Rice · Meat · Chicken

Indonesian Nasi Goreng Recipe

22 September 2020 · 6 servings

Indonesian Nasi Goreng Recipe

নাসি গোরেং ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং জাতীয় খাবারগুলোর একটা, নামের অর্থই আসলে "Fried Rice"। আমাদের চেনা ভাত ভাজা থেকে এর মূল পার্থক্য মূলত একটা ইনগ্রেডিয়েন্টে, ABC Kecap Manis। এইটা একটা মিষ্টি সয়া সস। খেজুরের গুড় বা পাম সুগার দিয়ে বানানো একটা ঘন, গাঢ় কালো সস যেটার মধ্যে সাধারণ সয়া সসের নোনতা স্বাদের পাশাপাশি একটা মলাসেসের মতো মিষ্টতা থাকে। নাসি গোরেং-কে চেনা যায় তার সেই গাঢ় বাদামি-কালো রং আর caramelized মিষ্টি স্বাদ দিয়ে। সাথে যোগ হয় Shrimp Paste, যেটা umami-র একটা deep layer যোগ করে। উপরে একটা ভাজা ডিম আর বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলেই একদম restaurant-এর মতো স্বাদ চলে আসে ঘরে বসেই।

Jompesh Premium Ghee

Jompesh Premium Ghee

Pure, authentic, and quality-assured Gawa Ghee.

BUY

Shopping List

Ingredients

0/17

    Section

    For Marination (ম্যারিনেশনের জন্য)

    • Chicken (মুরগির মাংস)

      0.5 KG

    • ABC Kecap Manis Sauce

      2 tbsp

    • ABC KECAP Manis

      ABC KECAP Manis

      BUY
    • Light Soy Sauce (সয়া সস)

      1 tbsp

    • Kikkoman Soy sauce

      Kikkoman Soy sauce

      BUY
    • Black Pepper (গোলমরিচ গুঁড়া)

      1.5 tsp

    Section

    For Cooking (ভাত ভাজা জন্য)

    • Cooking Oil (রান্নার তেল)

      3 tbsp

    • Cooked Rice (রান্না করা ভাত)

      4 cup

    • Onion (পেঁয়াজ)

      1 cup

    • Garlic (রসুন)

      2 tbsp

    • Capsicum (ক্যাপসিকাম)

      1 cup

    • Carrot (গাজর)

      1 cup

    • Green Chilli (কাঁচা মরিচ)

      7-10 pcs

    • Salt (লবণ)

      স্বাদমতো

    • Shrimp Paste (চিংড়ির পেস্ট)

      0.75 tsp

    • Thai Shrimp Paste

      Thai Shrimp Paste

      SHOP
    • ABC Kecap Manis Sauce

      3 tbsp

    • ABC KECAP Manis

      ABC KECAP Manis

      BUY
    • Light Soy Sauce (সয়া সস)

      1 tbsp

    • Kikkoman Soy sauce

      Kikkoman Soy sauce

      BUY
    • Egg (ডিম)

      4 pcs

    • Fried Onion (বেরেস্তা)

      পরিবেশনের জন্য

    Method

    1. 1

      মুরগির মাংসের সাথে এবিসি কেচাপ মানিস সস, লাইট সয়া সস আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত পাঁচ মিনিট রেখে দিন। এখানে আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই, কারণ সয়া সসের মধ্যেই যথেষ্ট লবণ থাকে।

    2. 2

      প্যানে তেল দিয়ে সবচেয়ে বেশি আঁচে গরম করুন। মাংস দিয়ে একদিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া না করে রেখে দিন, যাতে নিচের দিকটা পুড়ে পুড়ে যায়, তারপর উল্টে অন্য পাশও একইভাবে ভাজুন।

      এখানে হাই হিট রাখাটা জরুরি, কারণ মাংস থেকে পানি বের হয়ে গেলে সেটা ভাজা না হয়ে সেদ্ধ হয়ে যাবে। এবিসি কেচাপ মানিসের মধ্যে থাকা চিনি উচ্চ তাপে caramelize হয়ে মাংসের গায়ে যে গাঢ় রং আর ধোঁয়াটে গন্ধ তৈরি করে, সেটাই আসলে নাসি গোরেং-এর মূল ফ্লেভারের একটা বড় অংশ। মাংসটা যদি সিদ্ধ হয়ে যায়, এই ভাজা ভাজা caramelized গন্ধটা আর পাওয়া যাবে না।

    3. 3

      মাংস ভাজা হয়ে গেলে প্যানে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিন। পেঁয়াজ-রসুন-মরিচ একসাথে ভাজলে যে সুগন্ধটা তৈরি হয় সেটাই পুরো ডিশের বেস ফ্লেভার তৈরি করে দেয়।

    4. 4

      প্যানের মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে অল্প তেল আর শ্রিম্প পেস্ট দিয়ে দিন। বেশি দিলে গন্ধ খুব চড়া হয়ে যাবে। এটা কিছুক্ষণ ভেজে সব উপকরণের সাথে মিশিয়ে নিন। শ্রিম্প পেস্ট হলো নাসি গোরেং-এর আসল সিক্রেট, এটা umami নামের সেই গভীর স্বাদের layer যোগ করে যেটা সাধারণ ভাত ভাজায় পাওয়া যায় না। কিন্তু কাঁচা অবস্থায় এর গন্ধ বেশ কড়া থাকে, তাই আগে অল্প তেলে ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা চলে যায়।

    5. 5

      এবার রান্না করা ভাত দিয়ে দিন। উপরে এবিসি কেচাপ মানিস সস আর লাইট সয়া সস দিয়ে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিন।

      সসের পরিমাণ যত বাড়াবেন, ভাতের রংও তত গাঢ় আর কালারফুল হবে। আগের দিন রান্না করে ফ্রিজে রাখা ভাত ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন।

    6. 6

      আলাদা প্যানে তেল একটু বেশি গরম করে ডিম দিয়ে দিন। ডিম বেশি উল্টাবেন না, শুধু উপরের তেলটা চামচ দিয়ে ডিমের উপর ছড়িয়ে দিন, যাতে কুসুমটা অক্ষত থাকে।

      এই স্টাইলের ডিম ভাজাকে বলে "মাতা সাপি", যেখানে নিচের দিকটা মুচমুচে হয়ে যায় কিন্তু কুসুম থাকে নরম আর তরল। কুসুম ভেঙে গেলে বা বেশি উল্টালে সেই মুচমুচে texture আর তরল কুসুমের কনট্রাস্টটা হারিয়ে যায়, যেটা নাসি গোরেং পরিবেশনের একটা বড় আকর্ষণ।

    Related posts

    See all recipes→
    Steamed Shrimp Rice Paper Roll Recipe

    Chinese

    Steamed Shrimp Rice Paper Roll Recipe

    Fusion Mexican Birria Masala Taco Recipe

    Meat

    Fusion Mexican Birria Masala Taco Recipe

    Unique Lemon Beef Recipe

    Curry

    Unique Lemon Beef Recipe

    Spicy Beef Talawa Gosht Recipe

    Curry

    Spicy Beef Talawa Gosht Recipe